০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

‎দলীয় সিদ্ধান্ত অমান্য: সুনামগঞ্জে সাবেক সহ-সভাপতিসহ বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে।

‎দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হওয়ায় সুনামগঞ্জের দুই প্রভাবশালী নেতাসহ সারা দেশের ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। 

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।

‎সুনামগঞ্জ জেলা থেকে বহিষ্কৃত হওয়া দুই নেতা হলেন: ১ সুনামগঞ্জ—৩ আসন: মো. আনোয়ার হোসেন (প্রতীক: তালা)। তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২. সুনামগঞ্জ—৪ আসন: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন (প্রতীক: মোটরসাইকেল)।

‎বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকা এবং সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ার অপরাধে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার কঠোর অবস্থানে রয়েছে বিএনপির হাইকমান্ড। আজকের বিজ্ঞপ্তিতে সারা দেশের মোট ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রথম দফায় ১১ জন নেতাকে বহিষ্কার করেছিল দলটি। সব মিলিয়ে বিদ্রোহ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি।

‎সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীনের মতো প্রবীণ নেতা এবং সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার হোসেনের বহিষ্কার স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তৃণমূল নেতা-কর্মীদের বড় একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ভোটের মাঠে দলীয় প্রার্থীর অবস্থান সংহত হবে।

তবে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় থাকায় ভোটের সমীকরণে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎দলীয় সিদ্ধান্ত অমান্য: সুনামগঞ্জে সাবেক সহ-সভাপতিসহ বিএনপির ২ হেভিওয়েট প্রার্থী বহিষ্কার

আপডেট সময়ঃ ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬