০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
মাদকমুক্ত সমাজ ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়- অ্যাডভোকেট সাইফুল ইসলাম জনীর

মিতালী মাঠে জমকালো ফুটবল ফেস্টিভ্যালের সূচনা

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আবারও বেজে উঠল ফুটবলের দামামা। মাঠের লড়াই আর গ্যালারির উন্মাদনা নিয়ে ২২ মার্চ বিকেল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘মিতালীয়ান ফুটবল ফেস্টিভ্যাল’।

‎ ৪নং মান্নারগাঁও ইউনিয়নের মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল এক কথায় চোখধাঁধানো ও উৎসবমুখর।

‎বিকেল ঠিক ৩টায় জাতীয় সংগীতের সুর লহরীর পর বিদ্যাপীঠের প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া মহোৎসবের পর্দা ওঠে। মিতালী ফুটবল ফেস্টিভ্যাল স্থায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি ও দৈনিক হক বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুল ইসলাম জনী।

‎পুরো আয়োজনটির সফল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক নুরে আলম সুহেল (পারভেজ)। তাদের দক্ষ নির্দেশনায় উদ্বোধনী অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

‎মাঠের লড়াই শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ফুটবলের অতীত ঐতিহ্য এবং এলাকার তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি ও সাবেক মেম্বার বিএনপি নেতা আব্দুল আজিজ (হায়াত আলী), মিতালী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ময়না মিয়া এবং সিরাজ মহমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এডহক কমিটির সভাপতি, দৈনিক হক বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুল ইসলাম জনী বলেন:

‎​”খেলাধুলা কেবল শারীরিক কসরত নয়, এটি সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। আজকের এই ‘মিতালীয়ান ফুটবল ফেস্টিভ্যাল’ আমাদের এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস। আমি বিশ্বাস করি, মাঠের ফুটবল যেমন আমাদের শৃঙ্খলা শেখায়, তেমনি সমাজ থেকেও অন্যায়, মাদক এবং অবক্ষয় দূর করতে সহায়ক ভূমিকা পালন করে।

‎​মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ আমাদের এলাকার শিক্ষার প্রাণকেন্দ্র। এই প্রতিষ্ঠানের আঙিনায় এমন একটি আয়োজন সম্পন্ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আগামীতে নির্বাচিত হতে পারলে দোয়ারাবাজারের এই ৪নং মান্নারগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং ক্রীড়াবান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। প্রতিটি গ্রামে আমরা খেলার উপযুক্ত পরিবেশ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করব। আজকের এই উৎসব যেন হারানো ভ্রাতৃত্ববোধকে আবারও ফিরিয়ে আনে, এটাই আমার প্রত্যাশা।”

‎বিশেষভাবে উল্লেখ্য যে, এই ফুটবল আসরকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নুরে আলম সুহেল (ফারভেজ) উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী ও বি এন পি নেতা সাবেক মেম্বার আব্দুল আজিজ (হায়াত আলী) মিতালী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ময়না মিয়া বিশিষ্ট ক্রিড়াবিদ ও এক সময়ের মাঠ কাপানো ফটবলার বীর মুক্তিযোদ্বা ও মিতালী ফুটবল ফেস্টিভ্যাল কমিটির উপদেষ্টা মোঃ উস্তার আলী সিরাজ মহমা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ফুটবলার নজির আহমদ  মিতালী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক অসিত তালুকদার  বিএন পি নেতা ও ফেস্টিভ্যাল কমিটির উপদেষ্টা হাজী নুর উদ্দিন আহমেদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক এম এ করিম লিলু দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ আলা উদ্দিন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সিরাজ মিয়া সাংবাদিক নজরুল ইসলাম, মোঃ আজমত আলী আজাদ (অবঃ প্রাপ্ত সার্জেন্ট আর্মি) ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ফেস্টিভ্যাল সহ সভাপতি তারেক আহমদ তুহিন, মিতালী ফুটবল ফেস্টিভ্যাল স্থায়ী কমিটির সহ সভাপতি মাসুদ আলম সুজন, ফেস্টিভ্যাল স্থায়ী কমিটির সহ সভাপতি আব্দুল কাদির, স্থায়ী কমিটি সহ সভাপতি খোকন আহমদ, মিতালীয়ান ফেস্টিভ্যাল স্থায়ী কমিটির সহ সাধারন সম্পাদক ও  শিক্ষক সমিতি নেতা দেলোয়ার হোসেন, মিতালীয়ান ফেস্টিভ্যাল স্থায়ী কমিটির সহ সাধারন সম্পাদক ছমির আহমেদ,মিতালীয়ান ফুটবল ফেস্টিভ্যাল স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সেজুল আহমদ, মিতালী উচ্চ বিদ্যালয় ও কলেজর এর প্রভাষক রতিশ চন্দ্র নাথ, মিতালী ফুটবল ফেস্টিভ্যাল পরিচালনা কমিটির সহ কোষাধক্ষ্য রিশাদ আলী সাগর,সেলিম চৌধরী, উক্ত খেলায় ১ম ও ২য় ম্যাচে রেফারীর দায়ীত্ব পালন করেন মোঃ কামরুল ইসলাম ও মানিক মিয়া, খেলায় স্থায়ী কমিটির উপদেষ্টা মন্ডলী ও সকল সদস্যবৃন্দ।

‎আয়োজক কমিটি আশা প্রকাশ করছে, এই টুর্নামেন্ট আগামী দিনগুলোতে দোয়ারাবাজারে ক্রীড়া চর্চার এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাদকমুক্ত সমাজ ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়- অ্যাডভোকেট সাইফুল ইসলাম জনীর

মিতালী মাঠে জমকালো ফুটবল ফেস্টিভ্যালের সূচনা

আপডেট সময়ঃ ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬