০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১২:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর আগুনের কারণে বিকল হওয়া ইঞ্জিনসহ ট্রেন শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়ার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কালনী একপ্রেস ট্রেনের ইঞ্জিনের সহযোগিতায় ট্রেনটি শমসেরনগর স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন ৯ টা ৪০ মিনিটে শমসেরনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমসেরনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা পূর্ব কালিপুর গ্রাম অতিক্রমকালে এ ঘটনা ঘটে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ট্রেনে থাকা শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ জানান, মঙ্গলবার ভোর ৬ টা ২ মিনিটে ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার ৮/৯ মিনিটের মাথায় চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের ঘটনা ঘটার আগেই আগুন নিযন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময়ঃ ১২:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬