০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত অন্তত ১০ জন

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৬:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে।

‎অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

‎স্থানীয় সময় রোববার বিকেলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

‎স্থানীয় সম্প্রচারমাধ্যম এবিসি’র বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান শুরু করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। প্রাথমিকভাবে এ ঘটনায় দুজন সন্দেভাজনকে আটক করেছে তারা। বাকি বন্দুকধারীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

‎সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বন্ডাই এলাকায় একাধিক গুলির শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে। যদিও প্রাথমিকভাবে কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি পত্রিকাটি। বলেছে, স্থানীয় বাসিন্দারা ক্যাম্পবেল প্যারেড এলাকায় একের পর এক পুলিশের গাড়ি প্রবেশ করতে দেখেছেন।

‎নিউ সাউথ ওয়েলস পুলিশ পরে নিশ্চিত করেছে, এ ঘটনায় একাধিক মানুষ নিহত হয়েছেন। তবে পুলিশের তরফে এখনও হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তারা বলছে, দুই হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় অভিযান চালানো হচ্ছে। পুলিশ আরও বলেছে, ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

‎ঘটনার সময় বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার প্রথম দিনের অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। চানুকা বাই দ্য সি ২০২৫ নামে আয়োজিত এই অনুষ্ঠানের একটি ডিজিটাল ফ্লায়ারে দেখা যায়। এটি রোববার বিকেল ৫টা থেকে সমুদ্রসৈকতের শিশুদের খেলার মাঠের কাছে আয়োজন করার কথা ছিল।

‎এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাশের ব্রন্টে বিচে অবস্থানকালে তিনি একটানা প্রায় ২০টি গুলির শব্দ শুনতে পান। শুরুতে কেউ তেমন গুরুত্ব না দিলেও পরে টামারামা ও বন্ডাই বিচের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখে সন্দেহ তৈরি হয়। এরপরই মোবাইল ফোনে একের পর এক বন্ডাইয়ে গুলির খবর আসতে শুরু করে।

‎এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বন্ডাইয়ের পরিস্থিতিকে ভয়াবহ ও মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, তিনি এরই মধ্যে তার দেশের ফেডারেল পুলিশের কমিশনার ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছেন। আলবানিজ বলেন, আমরা নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। নিশ্চিত তথ্য পাওয়া গেলে আরও আপডেট দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন।

‎এদিকে, বন্ডাই বিচের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে অনুরোধ করেছে যাতে তারা অপ্রয়োজনীয়ভাবে ওই এলাকায় ভ্রমণ এড়িয়ে চলেন। এছাড়া, ঘটনাস্থলে জরুরি চিকিৎসা সেবা প্রদানকারীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে।

‎বন্ডাই বিচের এই মর্মান্তিক ঘটনার পর অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও পর্যটকরা এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ধরনের সহিংসতা যাতে পুনরায় না ঘটে, সে জন্য প্রশাসন আরও সতর্কতা অবলম্বন করছে।

‎অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের ঘটনা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে, তাই সবাইকে একসঙ্গে থেকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

‎এদিকে, পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং তারা আশা করছে, দ্রুতই এই ঘটনার পেছনের কারণ উদঘাটন করতে সক্ষম হবে। জনগণকে যে কোনো সন্দেহজনক তথ্য বা ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।

‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত অন্তত ১০ জন

আপডেট সময়ঃ ০৬:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫