০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
ফেনীতে তারেক রহমান

আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিরোধে কোন ছাড় দেয়া হবে না

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে।

‎দেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আর সে পরিবর্তন ঘটাতে হবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে চায় বিএনপি। 

‎একটি দল নানাভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

‎রোববার সন্ধ্যায় ফেনীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে গড়ে তোলা হবে সবার বাংলাদেশ। এজন্য ধানের শীষের জয় নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। জনগণকে সজাগ থাকতে হবে। একটি চক্রের ছলচাতুরি আর ষড়যন্ত্র সম্পর্কেও ভোটার ও জনগণকে সচেতন করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিরোধে কোন ছাড় দেয়া হবে না।

‎তারেক রহমান বলেন, নির্বাচনের আগে একটি দল শুধু সমালোচনা ও মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা। এ দেশ ছেড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও যাননি, আমিও যাবো না। জনগণই বিএনপির আসল শক্তি, জনগণই ক্ষমতার মূল মন্ত্র।

‎বিএনপি চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতোই দেশ ও জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। ধানের শীষকে নির্বাচিত করলে ফেনীর মেয়ে হিসেবে বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষা হবে।

‎চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শেষ করে ফেনী পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশটি তারেক রহমান এসে পৌঁছান ৫টা ৫৫ মিনিটে। সেখানে এসে তিনি মাগরিবের নামাজ আদায় করে মঞ্চে উঠেন তিনি।

‎ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিএনপির প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান, রফিকুল আলম মজনু, মোহাম্মদ ফখরুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।

‎এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, রেহানা আখতার রানু, হারুনুর রশীদ হারুন, বেলাল আহমেদ, শাহাবুদ্দিন সাবু, শাহানা আখতার সানু, মেজবাহ উদ্দিন খান, আবদুল লতিফ জনি, তাবিথ আওয়াল,ম আবুল তালেব, মশিউর রহমান বিপ্লব, জালাল উদ্দিন মজুমদার, নাছির উদ্দিন নাছির, ইয়াসীন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

‎ফেনীর সমাবেশ পরে তারেক রহমান যান কুমিল্লার চৌদ্দগ্রামে। এরপর কুমিল্লার সোয়াাগাজী, দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের বালুর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

‎গত ২২শে জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এটি রাজধানীর বাইরে তার দ্বিতীয় প্রচারাভিযান।

‎তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। কুমিল্লা এবং নারায়ণগঞ্জে সমাবেশে তিনি জনগণের মধ্যে দলের বার্তা পৌঁছানোর চেষ্টা করবেন। তারেক রহমান জনগণকে আশ্বস্ত করেছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করবে। তিনি জনগণকে ধানের শীষের প্রতীক নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

‎তারেক রহমান বলেন, বিএনপি সবসময় দেশ ও জনগণের পাশে থাকবে এবং জনগণের স্বার্থে কাজ করবে। এছাড়া তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যে কিছু দল মিথ্যা প্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। জনগণকে সজাগ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফেনীতে তারেক রহমান

আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিরোধে কোন ছাড় দেয়া হবে না

আপডেট সময়ঃ ১০:৪৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬