০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

‎আবারো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জ সদরের রতন সেখ

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০৭:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে।

‎পেশাদারিত্ব, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার মোঃ রতন সেখ (পিপিএম)। 

‎গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি, ২০২৬) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান শ্রেষ্ঠত্বের এই সনদ ও সম্মাননা ওসি রতন সেখের হাতে তুলে দেন।

‎সুনামগঞ্জ সদর থানায় যোগদানের পর থেকে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং বিশেষ করে ডিসেম্বর/২০২৫ মাসে একটি চাঞ্চল্যকর ‘ক্লুলেস’ কঙ্কাল উদ্ধার ও পরবর্তী দ্রুততম সময়ে অপরাধী শনাক্তকরণে তার বিচক্ষণ ভূমিকা বিভাগীয় পর্যায়ে প্রশংসিত হয়। এছাড়াও ওয়ারেন্ট তামিল ও মাদক নিয়ন্ত্রণেও তিনি বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন।

‎এটি ওসি রতন সেখের ক্যারিয়ারে প্রথম সাফল্য নয়। এর আগে বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে তিনি ৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের একাধিক মর্যাদাপূর্ণ পদক:

* পিপিএম-সেবা পদক

* আইজিপি পদক (০২ বার)

‎ * শুদ্ধাচার পুরস্কার

‎ * জাতিসংঘ শান্তিরক্ষা পদক (সুদান মিশন)

‎এই অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মোঃ রতন সেখ (পিপিএম) বলেন, “পুলিশ জনগণের সেবক। এই সম্মাননা শুধু আমার নয়, বরং এটি পুরো পুলিশ বিভাগ এবং সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। আমি আমার এই পুরস্কার সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য এবং সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আগামীতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।”

‎সম্মাননা প্রদান অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আবু বশার মোহাম্মদ জাকির হোসেন (পিপিএম)-সহ সিলেট বিভাগের চার জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তার এই অর্জনে পুলিশ বিভাগের পাশাপাশি সুনামগঞ্জের সাধারণ মানুষের মধ্যেও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎আবারো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জ সদরের রতন সেখ

আপডেট সময়ঃ ০৭:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬