আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম
- আপডেট সময়ঃ ০৭:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ৯১ বার পড়া হয়েছে।
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এরপরই তাকে ভারতীয় দালাল তকমা দিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
যা নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেটঙ্গনে। তবে এই মন্তব্য নিয়ে ক্ষমা চাইবেন বলে জানিয়ে দিয়েছেন এই পরিচালক।
শুক্রবার (৯ জানুয়ারি) দেশের ক্রিকেট ভিত্তিক একটি গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন এম নাজমুল ইসলাম।
তিনি জানান, এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এভাবে হতো না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে আমি বলব আমি নিজেও তো একজন দালাল। পার্থক্য হচ্ছে আমি বাংলাদেশের দালালি করছি। এখন দালালের ইংরেজি এজেন্ট বললে মনে হয় সুন্দর শোনা যায় তাই না। বাংলা শব্দ শুনতে একটু খারাপ লাগে মনে হয়।
বলেন, এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসেই না। কারণ, হচ্ছে আমি দেশের প্রতিফলন, দেশের মানুষের প্রতিফলন আমি মনে করছি এটাই দেশের গণমানুষের প্রতিফলন। এখানে এটা নিয়ে কোনো অন্য চিন্তা করার প্রশ্নই আসে না।
এদিকে সমালোচনার মাঝেই নতুন পোস্টে করেছেন নাজমুল। তিনি বলেন, নিজের ফেসবুক আইডিতে নাজমুল ইসলাম লিখেছেন, মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন।
তিনি বলেন, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।
নাজমুলের এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমত ও বিতর্কের ঢেউ ওঠে। অনেকেই মনে করছেন, এমন মন্তব্য একজন পরিচালকের কাছ থেকে আসা উচিত হয়নি, কারণ এটি ক্রিকেটারদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। অন্যদিকে, কিছু সমর্থক নাজমুলের মন্তব্যকে সমর্থন করে বলছেন যে, দেশের স্বার্থে কথা বলার অধিকার সবার আছে।
এদিকে, তামিম ইকবাল এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার কাছের সূত্র জানিয়েছে যে, তিনি এই বিতর্কে জড়াতে চান না এবং তার লক্ষ্য শুধুমাত্র ক্রিকেটে মনোনিবেশ করা।
এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে বোর্ডের অভ্যন্তরে এই বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিবৃতি এবং বিতর্কের ফলে দলের মনোবল ও পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য বোর্ডের উচিত হবে বিষয়টি সমাধান করা এবং দলকে ঐক্যবদ্ধ রাখা।
তথ্যসহায়তাঃআরটিভিঅনলাইন





















