আলোচিত হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
- আপডেট সময়ঃ ০৩:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ঘুমের ওষুধ সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
তাকে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি বেড়াতে আসেন।
রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকাল ১১টায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু। তবে এসময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সুত্র:ইত্তেফাক











