০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ; দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে ভাষ্য পুলিশের

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৩:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে।

‎ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

‎শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

‎পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “আমি শুনেছি উনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।”

‎ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

‎দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি।

‎হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে।

‎ওসমান হাদির সতীর্থরা ঢাকা মেডিকেলে ‘বি নেগেটিভ’ রক্ত খুঁজছেন। তারা বলছেন, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হাদির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকেরা রক্ত জোগাড় করতে বলেছেন।

‎ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে প্রচণ্ড ভিড় দেখা গেছে।

‎চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে।”

‎জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি ফেইসবুকে লেখেন, “যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”

‎হাদির ওপর হামলার পর থেকে তার সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে।

‎ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় হাদির সমর্থকরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। তারা বলছেন, এই হামলা তাদের আন্দোলনকে থামাতে পারবে না। হাদির সহকর্মীরা তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।

‎এদিকে, হাসপাতালের বাইরে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবার এবং দলের পক্ষ থেকে সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে।

‎তথ্যসহায়তাঃবিডিনিউজ24

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ; দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে ভাষ্য পুলিশের

আপডেট সময়ঃ ০৩:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫