১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৭:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে।

‎আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

‎রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান।

‎বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

‎বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

‎প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। েনির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

‎এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’

‎প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত‍্যয়ে এগিয়ে চলছি।’

‎তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তারা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।’ প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ধৈর্য ও নিষ্ঠার প্রশংসা করেন এবং বলেন যে তাদের কঠোর পরিশ্রমের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।

‎এছাড়া, তিনি জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ‘নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই একটি সফল নির্বাচনের মূল চাবিকাঠি।’

‎বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও জানান যে নির্বাচন কমিশন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত এবং জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

‎এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টা নিশ্চিত করেন যে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎তিনি বলেন, ‘আমরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই।’ বৈঠকটি শেষ হয় একটি সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা নিয়ে।

‎তথ্য সহায়তাঃচ্যানেল24

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি

আপডেট সময়ঃ ০৭:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫