০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৬:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে।

‎জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে এনসিপিসহ ৩টি  দল রাজনৈতিক দলের জোট গঠনের ঘোষণা দেয়া হয়েছে। 

‎রোববার এক সংবাদ সম্মেলনে এ জোট ঘোষণা করা হয়। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন

3 party alliance

‎সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ৩ টি রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ঐক্য ঘোষণা করছি। এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট।

‎আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সকলেই চায় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। বিরোধী দলের সভায় বাধা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এগুলো মানুষ এখন চায় না। এখান থেকে আমরা আহবান করছি পুরনো রাজনীতি দিয়ে ফ্যসিবাদকে দমন করা যায়নি। নতুনরা নতুনভাবে প্রতিবাদ করেছে বিধায় আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

‎তিনি আরও বলেন, এই জোটের মূল লক্ষ্য হলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, একত্রিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা রফিকুল ইসলাম বলেন, আমাদের এই জোট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা একত্রে কাজ করে দেশের উন্নয়ন ও শান্তি স্থাপনে অবদান রাখতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আরও জানান, তারা শীঘ্রই তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং দেশের বিভিন্ন স্থানে জনসমাবেশের মাধ্যমে তাদের বার্তা পৌঁছে দেবেন।

তথ্য সহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

আপডেট সময়ঃ ০৬:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫