০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ১১:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়ারত করেন তিনি।
এর আগে তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রবেশ করে। এ সময় হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দিতে দেখা যায় তারেক রহমানকে।
হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন।
জুলাই গণঅভ্যুত্থানের আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিলো তারেক রহমানের। তবে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না।
তথ্যসহায়তাঃমানবজমিন





















