১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
চট্টগ্রামে গণসংযোগে গুলিযুবদল কর্মীর মৃত্যু, বিএনপির প্রার্থী এরশাদউল্ল্যাহ গুলিবিদ্ধ
হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ০৮:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গুলি করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এসময় যুবদল কর্মী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী এরশাদ উল্ল্যাহসহ আরও ৩ জন।
বুধবার বিকালে নগরীর পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধি এরশাদ উল্লাহকে উদ্ধার করে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে বুধবার বিকালে হামজারবাগ এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের লোকজন এরশাদউল্লাহ’কে লক্ষ্য করে গুলি করে।
যুবদল কর্মী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন এরশাদউল্লাহসহ আরও ৩ জন।





















