জগন্নাথপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান ; ১ বছরের জেল, ২ লক্ষ টাকা অর্থদণ্ড
- আপডেট সময়ঃ ১০:০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১১৯ বার পড়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
এ সময় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার সোহেল মিয়া (৩৮) অন্য ব্যক্তির দোকানে সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলিত চাল মজুদ রাখায় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর ০৮ ধারায় তাকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০২ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০২ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়।

জব্দকৃত আনুমানিক ৯১৯ বস্তা চাউল (প্রায় ৪২,৫৩০ কেজি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় প্রদান করা হয়েছে।

দোকানের মালিক এস এ এন্টারপ্রাইজের সত্বাধিকারী শাহনুর আহমেদের নামে নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে পরামর্শ প্রদান করা হয়েছে।





















