জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যের সমন্বয় কমিটি গঠন
- আপডেট সময়ঃ ১১:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে কেন্দ্রীয় সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে প্রধান সমন্বয়কারী এবং মো. হারুনুর রশিদকে প্রথম যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে অন্যান্য যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি এবং শহিদুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন: দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক সিপন, মির্জা আব্দুল অদুদ, আলি হোসেন খান, মো. নুরুল ইসলাম, মো. আজাদনুর মিয়া, শ্যামল শান্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমদ, মো. আব্দুর রহমান দুলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন এবং মো. আলী রাজ আহমদ।
কমিটি আগামী তিন মাস অথবা জেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





















