০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

নিজ উপজেলা জামালগঞ্জে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির  মনোনয়নবঞ্চিত প্রার্থী মাহবুবুর রহমান-এর পথসভায় কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১২:৫৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৩৫ বার পড়া হয়েছে।

‎বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির  মনোনয়নবঞ্চিত মাহবুবুর রহমান ঢাকা থেকে নিজ উপজেলা জামালগঞ্জে এক পথ সভায় বক্তব্য রাখেন। 

‎তিনি বলেন, আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। আপনারা আমার পাশে থেকে আমাকে ঋণী করেছেন। জামালগঞ্জবাসী তথা সুনামগঞ্জ-১ আসনের মানুষের জন্য আমি মনোনয়ন চেয়েছিলাম। আমি প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও আজ আপনারা জামালগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে এসে ভালোবাসা দিয়েছেন ও পথসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন- এটিই প্রমাণ করে শহীদ জিয়ার হাতে গড়া বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে আপনারা কতটুকু ভালোবাসেন। দলের সিদ্ধান্ত মেনে আমি আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আজীবন কাজ করে যাব। আমি পূর্বে আপনাদের মতামতকে প্রধান্য দিয়ে সকল সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও আপনাদের মতামতদের ভিত্তিতেই সবকিছু করবো। 

‎ 

‎আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এ পর্যন্ত এগিয়ে গিয়েছি উল্লেখ করে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছি। আমার ব্যক্তিগত কোনো চাহিদা নেই। আমি ধানের শীষের লোক, আমৃত্যু পর্যন্ত ধানের শীষের পক্ষে কাজ করে যাব। দলের যে কোনো দুর্দিনে আপনারা আমাকে পাশে পাবেন।

‎এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নূরে আলম ফরায়েজী, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী। 

‎ 

‎এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

‎এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলের প্রতি অবিচল আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তারা বলেন, দলের যে কোনো সংকটে একসঙ্গে কাজ করার জন্য সবাই প্রস্তুত। তারা দলের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দলকে শক্তিশালী করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

‎সভায় উপস্থিত নেতারা আরও বলেন, দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে আমরা এগিয়ে যাব। তারা নতুন প্রজন্মের মধ্যে দলের মূলনীতি ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেন। এছাড়া, স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম আরও জোরদার করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

‎সবশেষে, উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিজ উপজেলা জামালগঞ্জে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির  মনোনয়নবঞ্চিত প্রার্থী মাহবুবুর রহমান-এর পথসভায় কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময়ঃ ১২:৫৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫