০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে মোবাইল কোর্ট অভিযান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৭:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ১১৪ বার পড়া হয়েছে।

‎আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) রাত ৩:৩০টা হতে সকাল ১১টা পর্যন্ত তাহিরপুর উপজেলার বৌলাই নদী, পাটলাই নদী, বোয়ালমারা, গোলাবাড়িয়া ক্যাম্প ও টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

‎এসময় প্রায় ৫০০০ মিটার কারেন্ট জাল, আনুমানিক ২০০০ মিটার বেড়জাল এবং প্রায় ৩৫০০ মিটার চটজাল জব্দপূর্বক জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫০০০০/- টাকা।

MOBILE COURT TP2

‎অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সমবায় সমিতি এবং ভূমি অফিস ও মৎস্য অফিসের স্টাফ সদস্যবৃন্দ।

‎জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

MOBILE COURT TP1

‎এই অভিযানটি পরিচালনার মাধ্যমে অবৈধ মাছ ধরার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

‎ স্থানীয় প্রশাসন এবং সমবায় সমিতি যৌথভাবে কাজ করে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার জন্য উৎসাহিত করবে। এছাড়াও, মাছের প্রজনন মৌসুমে বিশেষ নজরদারি এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করার পরিকল্পনা করা হয়েছে, যাতে স্থানীয় মৎস্যজীবীরা টেকসই পদ্ধতিতে মাছ ধরতে পারেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে মোবাইল কোর্ট অভিযান

আপডেট সময়ঃ ০৭:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫