০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০২:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১৪৩ বার পড়া হয়েছে।

‎শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হেরে গেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের পর টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

‎সংবাদ সম্মেলনে এ কথা জানান যিনি। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়েছেন তার এই সিদ্ধান্তের কথা। 

‎বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একটি বড় ঘোষণা দিয়ে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত দলের বৃহত্তর স্বার্থে নেওয়া হয়েছে, কোনো ব্যক্তিগত কারণ বা অভিমান থেকে নয়, এই বিষয়টি তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। ক্রিকেট অপারেশন্সকে তিনি বেশ কয়েকদিন আগেই তার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

‎শান্ত তার ঘোষণায় বলেন, ‘একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। এবং আমি একটা ক্লিয়ার ম্যাসেজ সবাইকে দিতে চাই, এটা পার্সোনাল কিছু না। এটা টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। এবং আমি মনে করি এতে টিমের ভালো কিছুই হবে।’

‎তিনি আরও ব্যাখ্যা করেন, ‘কারণ এই ড্রেসিংরুমে আমার লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে (একই সময়ে) যৌক্তিক, এটা ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারে এবং সেটার প্রতি আমার পূর্ণ সম্মান আছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। তাই টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি।’

সুত্র:মানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত

আপডেট সময়ঃ ০২:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫