০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় দিল্লি

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৮:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

‎বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও জনকেন্দ্রিক করার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

নবগঠিত সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং জনগণের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তাঁর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান হাইকমিশনার।

‎বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, “আজকের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি ভারতের অবস্থান পুনরায় স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে আগ্রহী। আমাদের মূল লক্ষ্য হলো পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে ‘জনকেন্দ্রীক’ সহযোগিতা আরও জোরদার করা। একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।”

‎নির্বাচন-পরবর্তী দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে হাইকমিশনার বলেন, গত ১৩ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। একই দিনে দুই নেতা টেলিফোনে আলাপকালে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।

‎তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার সশরীরে উপস্থিত ছিলেন। ওই সফরে তিনি প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তা তাঁর হাতে তুলে দেন।

‎ভারতের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার প্রতি সমর্থন জানিয়ে প্রণয় ভার্মা বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমাদের প্রতিশ্রুতি ও সহযোগিতা অব্যাহত থাকবে।”

‎কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের পরপরই ভারতের এই সক্রিয় অংশগ্রহণ দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও বেগবান করবে।

‎তথ্যসহায়তাঃমানবজমিন

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় দিল্লি

আপডেট সময়ঃ ০৮:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬