১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ এবং ২ বালুমহাল ও যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান
হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৯২ বার পড়া হয়েছে।
আজ (১৭ অক্টোবর) ভোর ০৫:০০ টা হতে সকাল ০৮:৩০ টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ এবং ২ বালুমহাল ও যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ, নৌ-পুলিশ ও বিজিবি সদস্যবৃন্দ। অভিযানে একহাজার ঘনফুট বালুভর্তি বাল্কহেড জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় প্রদান করা হয়।

জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে নদীর পাড় সুরক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য আরো কঠোর অভিযান অব্যাহত থাকবে।











