০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, গাড়ির মালিক সাবেক বিএনপি নেতা ও চালক আটক

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৬২ বার পড়া হয়েছে।

‎রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে যাওয়া শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

‎নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার পবিত্র সাহার ছেলে। 

‎এ ঘটনায় পুলিশ শুক্রবার বিকেলের দিকে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাড়ি জব্দসহ মালিক আবুল হাসেমকে (সুজন) (৫৫) গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুলিশ গাড়িচালক কামাল হোসেনকেও (৪৩) সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে আটক করেছে।

‎আবুল হাসেম সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি। পেশায় একজন প্রথম শ্রেণির ঠিকাদার।

‎গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর করিম ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শুক্রবার ভোররাতের দিকে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি এসে পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে তারা চলে যেতে থাকলে শ্রমিক রিপন সাহা বাধা দিলে তাঁকে চাপা দিয়েই দ্রুত চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন সাহার মৃত্যু হয়।

‎স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখে যায়, ভোররাত সাড়ে চারটার দিকে কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) পাম্পে এসে তেল নেয়। গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন শ্রমিক রিপন সাহা ও গাড়িমালিক আবুল হাসেম। কিছুক্ষণ অবস্থানের পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। এরপর গাড়িটি টান দিলে সঙ্গে সঙ্গে রিপনও দৌড় দেন। এ সময় তাঁকে চাপা দিয়েই গাড়িটি চলে যায়।

‎রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোররাতের দিকে গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে কালো রঙের গাড়িটি চলে যাচ্ছিল। টাকার জন্য রিপনও পিছু নিয়ে দৌড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত যান। পাম্পের আরেক শ্রমিক জাকির হোসেন তাঁদের পেছনে দৌড় দেন। তিনি ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত গিয়ে দেখেন, রিপনের মাথা ও মুখ থেতলানো মরদেহ মহাসড়কে পড়ে আছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির এক বাড়ি থেকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ আবুল হাসেমকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩টি গুলিসহ গ্রেপ্তার করে। কয়েক মাস পর তিনি জামিনে বের হন।

‎রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলের দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে কালো রঙের জিপ গাড়িটি জব্দ করে। পরে বাড়ি থেকে গাড়ি মালিক আবুল হাসেম এবং বানিবহ নিজপাড়া গ্রাম থেকে চালক কামাল হোসেনকে আটক করা হয়। তাঁদের থানা–হেফাজতে রাখা রয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

‎পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং তারা ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। এদিকে, নিহত রিপন সাহার পরিবার ও স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

‎রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের তথ্য সংগ্রহ করে দ্রুত তদন্ত সম্পন্ন করার চেষ্টা করছে।

‎তথ্যসহায়তাঃপ্রথমআলো

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তেলের টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা, গাড়ির মালিক সাবেক বিএনপি নেতা ও চালক আটক

আপডেট সময়ঃ ১১:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬