০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

দিরাইয়ে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষায় নির্মাণাধীন বাঁধের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

‎বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) দিরাই উপজেলাধীন বরাম ও চাপতির হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কর্তৃক বাস্তবায়নাধীন ফসল রক্ষা বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পিআইসি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই বাঁধের কাজ শতভাগ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

‎এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার উপপরিচালক অসীম চন্দ্র বনিক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী, পওর বিভাগ-২ ইমদাদুল হক, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারসহ সংশ্লিষ্ট পিআইসির সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং স্থানীয় উপকারভোগী কৃষকরা।

‎পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরাঞ্চলের কৃষকের একমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধের কাজ সময়মতো ও টেকসইভাবে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দিরাইয়ে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময়ঃ ১০:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬