দোয়ারাবাজারে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে সুলফির আঘাতে ১জন খুন
- আপডেট সময়ঃ ০৬:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৯২ বার পড়া হয়েছে।
দোয়ারাবাজারে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কবির আহমদ (৪৫) নামের একজন নিহত। আহত হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একই গ্রামের সিকান্দার আলী ৪০ বছর পূর্বে ৫.৩৫ শতক আমন জমি বিক্রি করেন গ্রামের নুর আলীর কাছে। জমি ক্রয় করার ২০ বছর পর জমির পাশ দিয়ে গ্রামের চলাচলের সড়ক নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। এরপর থেকে দুই পক্ষের লোকজন মধ্যে ঝগড়া লেগেই আছে।
মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েতের লোকজনের সহায়তায় জমি সংক্রান্ত বিষয় মিমাংসা হয়। পঞ্চায়েতের লোকজনের উপস্থিতিতে সার্ভেয়ার মাপজোক করে নুর আলীর ছেলে কবির আহমদকে জমি সমঝিয়ে দেন।
আজ বুধবার কবির আহমদ জমিনের সীমানা খুটি তুলে ফেলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও দ্বন্দ্বের সৃষ্টি হয়। তেরা মিয়া ও কবির আহমেদের মধ্যে সীমানা খুঁটি তুলে ফেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কবির আহমেদের তল পেটে সুলফির ঘা লাগে, স্থানীয় লোকজন আহত কবির আহমদকে উদ্ধার করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়। সংঘর্ষে কবিরের চাচাতো ভাই সাবাজ আলীর পুত্র আ.কুদ্দুস (৪০) ও তেরা মিয়া ( ৫৫), তাজ উদ্দিন (৫০) ফজর আলীর পুত্র সুজন মিয়া (৪০) আহত হয়েছেন।
দোয়ারাবাজার থানার ওসি মো, জাহিদুল হক বেলা একটায় জানালেন, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।





















