দোয়ারাবাজারে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কলিমউদ্দিন আহমেদ মিলন। দুই পক্ষের সংঘর্ষ ; আহত ২০
- আপডেট সময়ঃ ০৬:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ৯৩ বার পড়া হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে হাসপাতাল পয়েন্টে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের হাজারো নেতাকর্মী।
হাসপাতাল পয়েন্ট থেকে একটি বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দোয়ারাবাজার সদর পশ্চিম বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দোয়ারাবাজার উপজেলার বিএনপি’র আহবায়ক আলতাফুর রহমান খসরু’র সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আ্যাডভোকেট সালেহ আহমেদ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন আহমদ মিলন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামসুল হক নমু এবং এম এ বারী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক সুনামগঞ্জ -৫ আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালের সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেন নাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উৎসব মুখর পরিবেশে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
তিনি আরও বলেন,আমাদের উত্তাপিত ৩১ দফার মধ্যে জাতির সকল সঙ্কট নিরসনের কথা উল্লেখ করা আছে। ফ্যামেলি কার্ড প্রতিটি ঘরে ঘরে মহিলাদেরকে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপন্য পাবে,চিকিৎসা সহ বাচ্চাদের পড়াশুনার খরচ দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি লোকের চাকুরির ব্যবস্হা করা হবে।
গণসংযোগ ও সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শামসুল হক এবং এম এ বারী প্রমুখ।
দুই পক্ষের সংঘর্ষ ; আহত ২০
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে সদর উপজেলায় ৩১ দফার লিফলেট বিতরণ করছিলেন নেতাকর্মীরা। এ সময় হঠাৎ মিলনের অনুসারী দুই গ্রুপের মধ্যে সামনে-পেছনে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান জানান, আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।











