ধর্মপাশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়
- আপডেট সময়ঃ ০৮:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩২ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪টি পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
সোমবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি উপজেলার জয়শ্রী চৌধুরীবাড়ী, বড়বাড়ী, তেলিগাঁও, সানবাড়ী, নজরপুর, সুখাইড় দূর্গাবাড়ী ও মহদীপুর পূজামণ্ডসহ ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মঞ্জুর হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বাপ্পি সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দীপক সরকার, সাংগঠনিক সম্পাদক অসীম চন্দ্র শীল, সহ-কোষাধক্ষ্য অকুল সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অরবিন্দ পাল আনন্দ, সাংস্কৃতিক সম্পাদক সুমন সরকার, কার্যনির্বাহী সদস্য বিপুল চন্দ্র দাস, অসীম কান্তি তালুকদার, উত্তম সরকার, শংকর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় ভাব গাম্ভীর্য্য বৃদ্ধির লক্ষে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের পক্ষ থেকে হ্যান্ডবিল বিতরণ করা হয়।





















