০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৭:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৬৯ বার পড়া হয়েছে।

‎অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা পদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

‎প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

‎আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্বে ছিলেন।

‎এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন, ”এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।”

‎তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানান। তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন, তা পরিষ্কার করেননি।

‎যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন। কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।

‎আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান।

‎অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

‎এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই পদত্যাগের ঘটনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পেছনে রাজনৈতিক কৌশল থাকতে পারে, যা আগামী নির্বাচনে তাদের ভূমিকা নির্ধারণ করবে।

‎এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে, নতুন উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যে আলোচনায় এসেছে এবং তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

‎এছাড়া, রাজনৈতিক দলগুলোও এই পদত্যাগের পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তাদের নির্বাচনী পরিকল্পনা এবং দলীয় অবস্থান সম্পর্কে আরও তথ্য জানার জন্য রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে।

‎তথ্যসহায়তাঃবিবিসিবাংলা

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

আপডেট সময়ঃ ০৭:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫