০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পরিষদ সদস্যদের অনাস্থা প্রত্যাহারের ঘণ্টা না পেরোতেই ভাতগাঁও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৯:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। 

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যানকে গ্রেফতার করে।

‎এর আগে দুপুরে ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য স্বাক্ষরিত লিখিত আবেদনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করা হয়।

‎পরিষদের সদস্যরা জানান, ভুল বোঝাবুঝির কারণে পূর্বে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, যা পরে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় প্রত্যাহার করা হয়েছে।

‎তবে অনাস্থা প্রত্যাহারের ঘণ্টা না পেরোতেই চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎ছাতক থানার পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কোন মামলার কারণে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

‎এদিকে, অনাস্থা প্রত্যাহার এবং চেয়ারম্যান গ্রেফতারের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, এ ঘটনায় ইউনিয়নের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পরিষদ সদস্যদের অনাস্থা প্রত্যাহারের ঘণ্টা না পেরোতেই ভাতগাঁও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময়ঃ ০৯:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫