পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট অভিযোগ করার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা
- আপডেট সময়ঃ ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ২১৭ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল নিজস্ব ফেসবুক পেজে একটি নির্দেশনা প্রদান করেছে।
হুবহু দেওয়া হলো—
গত ০৭ জুলাই ২০২৫ তারিখ সুনামগঞ্জ জেলার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত একটি হোটেলের মালিকপক্ষ কর্তৃক অত্র জেলায় আগত পর্যটকের সাথে অপেশাদার আচরণের বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
উক্ত পর্যটক তার পরিবারের সদস্যদের নিয়ে সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন। পরবর্তীতে, তারা সুনামগঞ্জ জেলায় রাত্রিযাপনের জন্য হোটেলে অবস্থানের সিদ্ধান্ত নেন। প্রথমে তারা হোটেলে মোট ১৩ জন (চারজন শিশুসহ) সদস্য তিনটি রুম ভাড়া গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু উক্ত হোটেলের মালিকপক্ষ কর্তৃক আগত পর্যটকবৃন্দকে জানানো হয় যে, ১৩ জন (চারজন শিশুসহ) সদস্যের জন্য হোটেল পলিসি অনুসারে ন্যূনতম ০৪ (চার) টি রুম ভাড়া নিতে হবে। উক্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়।
উল্লিখিত বিষয়টি জেলা প্রশাসন, সুনামগঞ্জের দৃষ্টিগোচর হলে হোটেলের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয়। এ বিষয়ে উদ্ভূত সমস্যা পেশাদারিত্বের সাথে সমাধান করতে না পারার জন্য হোটেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন। হোটেল কর্তৃপক্ষ ভবিষ্যতে পর্যটকদের সাথে আচরণে আরো বেশি পেশাদারিত্বের পরিচয় দিবেন মর্মে অঙ্গীকার করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভবিষ্যতে এ ধরণের কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো- ০১৭৩০৩৩১১০৬/ ০১৭৩০৩৩১০৯৪।














