০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিমান টিকেট ‘মজুদদারি’: এজেন্টকে অব্যাহতি দিল আটাব

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

বিগত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তাকে শোকজ নোটিস দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

‎বিমানের টিকেট মজুদদারির অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সদস্য সবুজ মুন্সী সরকারকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং আাটাব’র কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আটাব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‎সবুজ মুন্সী ‘নড়িয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। তার বিরুদ্ধে ওঠা ‘নামহীন গ্রুপ টিকেটিং’সহ বেশ কিছু অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে শোকজ নোটিস দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

‎আটাব বলছে, শোকজ নোটিস পাওয়ার পর সবুজ মুন্সী নিজেকে বাঁচাতে আটাবের সভাপতি, মহাসচিবসহ কমিটির অন্যদের সহযোগিতা চান। কিন্তু ‘অনৈতিকতার বিরুদ্ধে’ কমিটির ‘জিরো টলারেন্স’ নীতির কারণে তিনি সুবিধা করতে পারেননি।

‎এতে ক্ষুব্ধ হয়ে সবুজ মুন্সী সোশাল মিডিয়া, বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্র-পত্রিকায় আটাব-এর কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে ‘অপপ্রচার ও মিথ্যাচার’ করে যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিমান টিকেট ‘মজুদদারি’: এজেন্টকে অব্যাহতি দিল আটাব

আপডেট সময়ঃ ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫