মুসাব্বির হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ
- আপডেট সময়ঃ ০২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৬৬ বার পড়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ।
আজ শনিবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
এসময় নেতাকর্মীরা মুসাব্বির হত্যার বিচার চেয়ে এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন মুসাব্বির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন: “আজিজুর রহমান মুসাব্বিরের মতো একজন নেতাকে গুলি করে হত্যা করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
অন্যান্য বক্তারা উল্লেখ করেন যে, স্বেচ্ছাসেবক দল সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু রাজপথের সহযোদ্ধাকে হারানোর বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল, সদর উপজেলা সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত এবং জেলা সদস্য ও দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আনোয়ার আলম, সদর উপজেলা আহ্বায়ক আবুল কাশেম দুলু, জেলা যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সামছুর রহমান, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, নাছির আলী, ইমরান হোসেন শ্যামল, ফয়সাল আহমেদ এবং শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক ফরমান উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ শেষে মিছিলটি পুনরায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।





















