যাদুকাটা নদীতে জেলা প্রশাসনের অভিযান চলমান
- আপডেট সময়ঃ ০৯:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৯১ বার পড়া হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় পরিচালিত ৩টি মোবাইল কোর্টের তথ্য:
১। অদ্য ০৩/১১/২০২৫ তারিখ সোমবার রাত ১০.০০টা হতে ভোর ৪.০০ টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি), ধর্মপাশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সঞ্জয় ঘোষ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন বিজিবি, তাহিরপুর থানা, বাধাঘাট পুলিশসহ নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযানকালে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায় নি। পরিস্থিতি স্বাভাবিক বিদ্যমান।
২। অদ্য ০৪/১১/২০২৫ তারিখ মঙ্গলবার ভোরে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি), তাহিরপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।

৩। অদ্য ০৪/১১/২০২৫ তারিখ মঙ্গলবার “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান ডিও। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশ সদস্যবৃন্দ।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















