০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মাত্র ১৫৫ টাকার দ্বন্দ্বে রণক্ষেত্রঃ

লাখাইয়ে সংঘর্ষে আহত অন্তত ৩০‎

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে।

সামান্য কয়েক টাকার হিসাব মেলাতে না পেরে তুচ্ছ এক ঘটনা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই পক্ষ। হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকির টাকা নিয়ে সৃষ্ট এই বিবাদে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার দুপুরে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই লঙ্কাকাণ্ড ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বিভিন্ন সময়ে বাকিতে সওদা করতেন একই গ্রামের রসম আলী। সোমবার দুপুরে সেই পাওনা টাকা চাওয়া নিয়েই বাঁধে বিপত্তি। দোকানদার জালাল মিয়ার দাবি ছিল, তার পাওনা ১৮৫ টাকা। অন্যদিকে ক্রেতা রসম আলীর দাবি, তিনি দেনা আছেন মাত্র ৩০ টাকা।

‎মাত্র ১৫৫ টাকার এই পার্থক্য নিয়ে প্রথমে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বাগ্‌বিতণ্ডা রূপ নেয় হাতাহাতিতে।

‎ব্যক্তিগত এই বিরোধ দ্রুতই গ্রাম্য দলাদলিতে রূপ নেয়। দুই পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে এলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

‎আহতদের দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

‎বর্তমানে সুনেশ্বর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সামান্য টাকার হিসাব নিয়ে এমন বড় ধরনের সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তথ্যসহায়তাঃইনডিপেনডেন্ট24

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাত্র ১৫৫ টাকার দ্বন্দ্বে রণক্ষেত্রঃ

লাখাইয়ে সংঘর্ষে আহত অন্তত ৩০‎

আপডেট সময়ঃ ০৯:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬