শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ মোবাইল কোর্ট
- আপডেট সময়ঃ ০৭:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে।
আজ (২০ নভেম্বর) জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায় শহরের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় পরিবেশিত ভাত ভোক্তা কর্তৃক সম্পূর্ণভাবে গ্রহন না করা হলে তা পুনরায় সংরক্ষণ করে একাধিকবার পরিবেশন করা হয়। যা ভোক্তার স্বাস্থ্য ও জীবনের জন্য ঝুকিপূর্ণ।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে একাধিক রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

জেলা পুলিশের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন,সুনামগঞ্জের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।











