শহীদ মিনার পূন নির্মাণসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪ দফা দাবীতে – সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের স্মারকলিপি প্রদান
- আপডেট সময়ঃ ০৫:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে।
সোমবার সকালে সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে ৪ দফা দাবী উল্লেখ করে প্রিন্সিপাল বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দাবীগুলো হচ্ছে –
১/ কৃতী শিক্ষার্থীদের সম্মান জানানোর বিকল্প পথ আছে:
তাদের নাম ফলক আলাদা স্মৃতিফলক, ভবনের দেয়াল, কলেজ গেট বা একাডেমিক কর্নারে স্থাপন করা যেতে পারে- এজন্য শহীদ মিনার ধ্বংসের প্রয়োজন নেই।
২/ স্থানীয় জনগণের অনুভূতির প্রতি অবজ্ঞা:
শহীদ মিনার শুধুমাত্র স্থাপনা নয়, এটি এলাকাবাসীর ও প্রাক্তন শিক্ষার্থী অনুভূতি, ইতিহাস ও গর্বের অংশ। বিনা পরামর্শে এটি ভাঙা গণঅবজ্ঞার সামিল।
৩/ পুরনো নকশা ও স্থাপত্য অনুসারে শহীদ মিনার পুনর্নির্মাণ করতে হবে, যাতে স্থানীয় ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষিত থাকে।
৪/ প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে কমিটি গঠন:
শহীদ মিনার পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর মতামত নিতে হবে। দাবীতে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সুনামগঞ্জ সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মহিবুর রহমান জানান, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ছিলো আমাদের কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার। শহীদ মিনার ভেঙে প্রাক্তন শিক্ষার্থীদের নামফলক সাধারণ মানুষের মনে ক্ষোভের উদ্রেক করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। আমরা কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে শহীদ মিনার পূন নির্মাণের দাবীতে প্রিন্সিপাল স্যার বরাবর স্মারক লিপি প্রদান করেছি। আশা করি প্রিন্সিপাল মহোদয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল আলম স্যারের মোবাইল নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মুহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আজহারুল ইসলাম রুহান, সহ সভাপতি সাইফুল রহমান সাইফ, সহ সভাপতি আখতার হোসেন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ইয়াসিন নাঈম।











