০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
ইমা বলেন, “দেশের হয়ে চীনে খেলার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত। সকলের দোয়া ও ভালোবাসা চাই,

শান্তিগঞ্জের কৃতি কন্যা ‘ইমা’ যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে

আলী আহমদ দুলাল
  • আপডেট সময়ঃ ১০:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১০৩ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের কৃতি কন্যা নাদিরা তালুকদার ‘ইমা’ বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী হকি দলের সদস্য হিসেবে চীনে আয়োজিত এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশ নিতে আজ (৩০ জুন) ঢাকা থেকে রওনা দিয়েছেন।

ইমা বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) নিয়মিত প্রশিক্ষণার্থী এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। জার্সি নম্বর ১৬ ধারণকারী ইমা এর আগে ২০২৪ সালে সিঙ্গাপুর ও ওমানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করে সুনামগঞ্জ তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সুনাম অর্জন করেন।

এবারের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। গ্রুপ পর্বে বাংলাদেশ দল ৪ জুলাই জাপান, ৫ জুলাই উজবেকিস্তান এবং ৭ জুলাই হংকংয়ের বিপক্ষে খেলবে। সেমিফাইনাল ও ফাইনাল যথাক্রমে ৯ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের দেশে ফেরার কথা রয়েছে ১৪ জুলাই।

নাদিরা তালুকদার ইমা মুসলিম ও মাজেদা তালুকদার দম্পতির সর্বকনিষ্ঠ সন্তান। নয় ভাই-বোনের মধ্যে সবার ছোট ইমা ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন। বড় ভাই হোসাইন আহমদ বলেন, “ইমা ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করত, আমরা তার প্রতিভাকে উৎসাহ দিয়েছি। আজ সে শুধু আমাদের নয়, সারা এলাকার গর্ব।”

গ্রামের প্রতিবেশী ও শিক্ষকরাও ইমার সাফল্যে গর্বিত। তার স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ইমা আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। আশা করি সে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলবে।”

ইমা বলেন, “দেশের হয়ে চীনে খেলার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত। সকলের দোয়া ও ভালোবাসা চাই, যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।”

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইমা বলেন, “দেশের হয়ে চীনে খেলার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত। সকলের দোয়া ও ভালোবাসা চাই,

শান্তিগঞ্জের কৃতি কন্যা ‘ইমা’ যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে

আপডেট সময়ঃ ১০:৩৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫