০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

“শেখ হাসিনার শাসনের সঙ্গে বর্তমান সরকারের তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা”

হক বার্তা ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থার সঙ্গে বর্তমান এক বছর দুই মাসের শাসনব্যবস্থার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

সম্প্রতি জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন,

“আমরা গত ১৪–১৫ বছরে দেখেছি, শেখ হাসিনার সময় একজন সাধারণ পিয়নও চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে। এখনো উপদেষ্টাদের ও তাদের এপিএসদের দুর্নীতির নানা তথ্য গণমাধ্যমে আসছে, কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে শেখ হাসিনার আমলের কথাই মনে পড়ে।”

তিনি আরও বলেন,

“এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদায় আছেন। তাদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলেও কোনো তদন্ত বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শেখ হাসিনার সময়ও একই ঘটনা ঘটেছিল—গণভবন থেকে কাউকে বের করে দেওয়া ছাড়া কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে।”পদেষ্টাদের সম্পদ বিবরণী প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন,“ড. মুহাম্মদ ইউনূস সরকার শুরুর সময় বলেছিলেন, উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটি দেখিনি। এক-দুজন হয়তো দিয়েছেন, কিন্তু পুরো উপদেষ্টা পরিষদ নয়।” অভিযোগ করেন, “উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে, কিন্তু কোনো তদন্ত হচ্ছে না। অভিযোগ সত্য হোক বা মিথ্যা—তদন্ত তো হওয়া উচিত ছিল।” অন্তর্বর্তী সরকারের পরিচালনা পদ্ধতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা বলেন,

“অনেকে বলেন, প্রধান উপদেষ্টা খুব ‘নরম হাতে’ দেশ চালাচ্ছেন। আবার সমালোচকদের ভাষায়, তিনি দেশের অবস্থা নিয়ে উদাসীন—দেশে কী হচ্ছে তা নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই। সবকিছু যেন খুব খেলাচ্ছলে চলছে।”এই মন্তব্যে রুমিন ফারহানা বোঝাতে চান—শেখ হাসিনার শাসন ও বর্তমান সরকারের কার্যপ্রণালির মধ্যে মূলত কোনো মৌলিক পার্থক্য নেই।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

“শেখ হাসিনার শাসনের সঙ্গে বর্তমান সরকারের তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা”

আপডেট সময়ঃ ০১:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫