শ্মশানঘাটে নির্বিঘ্নে কালী পূজা আয়োজন উপলক্ষে বিশাল সভা
- আপডেট সময়ঃ ১১:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে।
শুক্রবার বিকেলে ধোপাখালী শ্মশান ঘাট মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
ধোপাখালী শ্মশানঘাট পরিচালনা কমিটির সহ-সভপাতি বজু লাল বণিকের সভাপতিত্বে এবং সাবেক পৌর কমিশনার চঞ্চল কুমার লৌহ্ এর সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য দেন কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন দে।
এছাড়া আরও বক্তব্য রাখেন বিধান কুমার দাস, সাবেক পৌর কমিশনার কলি তালুকদার আরতী, শেলী চৌহান ময়না, সুবিমল চক্রবর্তী চন্দন, অ্যাড. দীপংকর বণিক, সুমন সাহা, মিন্টু চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালী পূজা। বিশেষ করে মহা শ্মশানঘাটের পূজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই পূজা নির্বিঘ্নে করতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভায় শ্মশানঘাটের পাশের অবৈধ দখলদারের অন্যায় তৎপরতার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র শ্মশানঘাটের নদীর পাড়ের অংশ দখলে নেবার চক্রান্ত করে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে প্রশাসনসহ সকলের কাছে ন্যায়সঙ্গত. আইনগত সহায়তা প্রত্যাশা করেন সবাই।











