সুনামগঞ্জে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতায় বাইকারদের সাথে সদর থানা ওসি-র মত বিনিময়
- আপডেট সময়ঃ ১২:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৫৯ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে মোটর সাইকেল ছিনতাই প্রতিরোধ করতে ভাড়ায় চালিত মটর সাইকেল বাইকারদের সাথে মতবিনিময় করেন, সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ রতন শেখ।
মোটর বাইক চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়ি দিয়ে ভাড়া ট্রিপ মেরে, আপনাদের সংসার চলে। এটাতে আপনাদের আয়-রোজগারের প্রধান ব্যাবস্থা।
তিনি জানান, একটি মোটর সাইকেলে যাত্রী সেজে মধ্য রাস্তায় নিয়ে ড্রাইভার কে মারপিট করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়,খবর পেয়ে আমাদের পুলিশ ফোর্স তাদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে দেরি না করে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। এছাড়া, আপনারা নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন সিসিটিভি ক্যামেরা বা অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করতে পারেন।
তিনি বাইকারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সবার সহযোগিতায় আমরা সুনামগঞ্জকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের জানাবেন। আমরা সর্বদা আপনাদের পাশে আছি।” এছাড়া, তিনি স্থানীয় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান, যেন তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে জানাতে পারেন।
এই মতবিনিময় সভায় উপস্থিত বাইকাররা তাদের মতামত ও সমস্যাগুলো তুলে ধরেন এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা আশাবাদী যে, পুলিশের এই পদক্ষেপের ফলে সুনামগঞ্জে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা কমে আসবে এবং তারা নিরাপদে তাদের পেশা চালিয়ে যেতে পারবেন।
তিনি আরো বলেন, আপনাদের গাড়িতে অপরিচিত যাত্রী উঠানোর আগে অবশ্যই আপনাদের সহকর্মীদের সহযোগিতা নিবেন, কাউকে যদি সন্দেহ মনে হয়, তাহলে গাড়িতে যাত্রী উঠানোর সাথে সাথে একটি মোবাইল দিয়ে তার ছবি সংগ্রহ করে রাখবেন।
আমরা সাথে সাথে আইনগত ব্যাবস্থা নিবো এবং গাড়ি চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করতে হবে। আজকাল সড়ক দুর্ঘটনায় ভয়াবহ রুপ নিয়েছে, আমাদের কে অবশ্যই সচেতন হয়ে গাড়ির যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে হবে। আমরা সর্বদা আপনাদের পাশে আছি।”
এছাড়া, তিনি স্থানীয় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান, যেন তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশকে জানাতে পারেন।





















