০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৯৭ বার পড়া হয়েছে।

আজ (৯ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের জুলাই চত্বর প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।

‎“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সুনামগঞ্জ জেলার আয়োজনে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সার্বিক সহযোগিতা প্রদান করে।

ANTI CORRUPTION RALLY 1

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসক এর রুটিন দায়িত্ব। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, দুপ্রক সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজের সবস্তরে সততা, নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং এরপর দুর্নীতি বিরোধী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনায় বক্তারা দুর্নীতির কুফল ও এর প্রভাব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি যা উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজের প্রতিটি স্তরে এর নেতিবাচক প্রভাব পড়ে।

ANTI CORRUPTION RALLY 2

‎বক্তারা তরুণ প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং তাদেরকে সঠিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উৎসাহিত করেন। তারা উল্লেখ করেন যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

‎অনুষ্ঠানের শেষাংশে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করা হয়, যেখানে উপস্থিত সকলে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের অঙ্গীকার করেন। এভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং সকলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ফিরে যান।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

আপডেট সময়ঃ ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫