সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ১০:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৭৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ সৌরভ তালুকদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সৌরভ তালুকদার (২০) সুনামগঞ্জ সদর থানাধীন পুরাতন পৈন্দা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে সৌরভ তালুকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিবির এসআই মোঃ আব্দুল বাতেন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত সৌরভ তালুকদার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেফতারের পর সৌরভ তালুকদারকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার বিরুদ্ধে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে যে, সৌরভ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে।
অভিযানের সময় উপস্থিত স্থানীয় জনগণ ডিবি পুলিশের এই কার্যক্রমের প্রশংসা করেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।





















