০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সুনামগঞ্জ ‎জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬১ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। 

‎এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। 

‎সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তা শুনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। 

‎সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আবদুল কাদের, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

‎পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

‎সভা শেষে বদলি জনিত বিদায় উপলক্ষ্যে সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার তাদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং আগামীর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানান।

ছবিঃফেসবুক

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ ‎জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫