১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জ জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫ পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৭:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে।

‎আজ সোমবার (০২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে ‘জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫’-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), সিলেট বিভাগ মো. নূরুল ইসলাম।

‎বক্তারা বলেন, জেলা প্রশাসনের এই মেধা বৃত্তি উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ১,৪৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী ‘মেধা যাচাই পরীক্ষা ২০২৫’-এ অংশগ্রহণ করে। জেলার ৩০৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৭.০৬ শতাংশ।

‎‘জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫’-এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ২১টি বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ২০ জন শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পঞ্চম শ্রেণি থেকে ৫৭ জন ও চতুর্থ শ্রেণি থেকে ৪৮ জন শিক্ষার্থী মেধা বৃত্তি অর্জন করেছেন।

‎অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫ পুরস্কার প্রদান

আপডেট সময়ঃ ০৭:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫