সুনামগঞ্জ সদর পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ীসহ আসামি গ্রেফতার
- আপডেট সময়ঃ ০১:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৪৫ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৬০ পিস ভারতীয় শাড়ীসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো: রুকন মিয়া (২৮) সুনামগঞ্জ সদর থানাধীন ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ সদর থানাধীন মধ্যবাজার চাদনী ঘাট হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০ পিস ভারতীয় শাড়ীসহ মো: রুকন মিয়া (২৮) কে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।
অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশ তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে, এই ধরনের অবৈধ পণ্য চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে এই ধরনের কার্যকলাপ সম্পর্কে সচেতন হতে এবং পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তারা আশাবাদী যে, এই অভিযান তাদের এলাকায় চোরাচালান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, আটককৃত শাড়িগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





















