সুনামগঞ্জ সদর-৪ আসনে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন আবুল মনসুর শওকত
- আপডেট সময়ঃ ০৩:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদর-৪ আসনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আবুল মনসুর শওকত।
শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে।
এ সময় স্থানীয় নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল নোমান বলেন, রাজনৈতিক দীর্ঘ পথচলায় আবুল মনসুর শওকত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (৯১-৯৭) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আবারও জেলা ছাত্রদলের আহবায়ক (৯৭-৯৮) এবং জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন (৯৮-২০০২), ২০০২ সালে জেলা বিএনপির সহসভাপতি দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি হন, পরবর্তীতে ২০২৪ নভেম্বর ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। সুনামগঞ্জ -৪ আসনের গণমানুষ আবুল মনসুর শওকত ভাইকে এমপি হিসেবে দেখতে চায়।
আবুল মনসুর শওকত বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের দুঃসময় থেকে আজ পর্যন্ত মাঠে কাজ করছি, আমি আশাবাদী দল সুনামগঞ্জ -৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ -৪ আসনের জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আবুল মনসুর শওকত এখন আলোচনায় রয়েছেন।





















