০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৮:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন দলের প্রভাবশালী নেতা কামরুজ্জামান কামরুল। দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে লড়বেন তিনি।

‎রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে

‎জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে কামরুজ্জামান কামরুলকে বিএনপির চূড়ান্ত (Final Nomination) প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।

‎রোববার বিকাল থেকেই দলীয় মনোনয়নের এই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মনোনয়ন পাওয়ার খবরটি জানাজানি হওয়ার পর নির্বাচনী এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।

‎এ বিষয়ে সত্যতা যাচাই করতে দৈনিক সুনামগঞ্জের খবর-এর পক্ষ থেকে কামরুজ্জামান কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠির প্রাপ্তি নিশ্চিত করেন। দলের এই সিদ্ধান্তে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কামরুল বলেন: “দলের প্রতি মানুষের যে আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।”

‎সুনামগঞ্জ-১ আসনটি জেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। দীর্ঘ সময় ধরে কামরুজ্জামান কামরুল এই এলাকায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও জনসেবায় সম্পৃক্ত রয়েছেন।

‎আসন্ন নির্বাচনে তার এই চুড়ান্ত মনোনয়ন প্রাপ্তি নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দেবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল

আপডেট সময়ঃ ০৮:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬