০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
মানবিক কারনে

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে ৬ মাসের জামিন

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৮:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে।

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার বিচারপতি জে. বি. এম. হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

‎আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, ব্যক্তিগত ট্র্যাজেডির বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

‎উল্লেখ্য, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম একাধিক মামলায় বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য তার মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সযোগে মরদেহ কারাগারের গেটে আনা হয়েছিল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মানবিক কারনে

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে ৬ মাসের জামিন

আপডেট সময়ঃ ০৮:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬