০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সংবাদ শিরোনামঃ
তাহিরপুরে অবৈধ বালু কর্তন ও অবৈধ জালে মাছ ধরার সময় ৪ জন গ্রেপ্তার ও কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময়ঃ ০৮:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৬৮ বার পড়া হয়েছে।
আজ ৭ অক্টোবর ২০২৫ তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী ও তৎসংলগ্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অনুমতি ব্যতীত বালু কর্তন ও পাচারের সময় ০২ জন আসামি ধৃত হয়। পরবর্তীতে উক্ত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ০২ (দুই) মাসের কারাদন্ডে দণ্ডিত করা হয়।
একইসাথে মাটিয়ান হাওরে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার সময় আরো ০২ জন আসামী ধৃত হয়। উক্ত আসামীদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে মোট ১০০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।













