০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

১২ লাখ টাকার চুক্তি ∞ খুন হন সালমান শাহ !!

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০১:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ১৭১ বার পড়া হয়েছে।

‎নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, হঠাৎ ইস্কাটনের বাসায় তার রহস্যজনক মৃত্যু হয়। 

‎১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে নায়কের পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

‎দীর্ঘ ২৯ বছর পর অভিনেতার সেই অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জর্জ আদালতের দেওয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আর এই অপমৃত্যু মামলা হত্যা মামলায় রুপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালে আসামি রেজভীর দেওয়া একটি জবানবন্দি।

‎ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম।

‎এছাড়া ১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

‎রেজভীর কথা অনুসারে,  ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরো ২ জন ছেলে আসেন। এরপর ফারুক আসেন। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।

‎কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলবার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়।

‎রেজভী আরো বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় এই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আরেক আত্মীয় রুবি। ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা।

‎কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। কিন্তু এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি। তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

‎এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকবে। আর এ অবস্থায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

‎সুত্রঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

১২ লাখ টাকার চুক্তি ∞ খুন হন সালমান শাহ !!

আপডেট সময়ঃ ০১:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫