০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা, এভারকেয়ারে গেলেন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে।

‎গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। 

‎হাসপাতালের ফটকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধান উপদেষ্টাকে হাসপাতালের তৃতীয় তলায় সিসিইউতে নিয়ে যান তিনি। 

‎এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবউদ্দিন তালুকদার। কিছুক্ষণ খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। মিনিট বিশেক পর হাসপাতাল ত্যাগ করেন তিনি।

‎এরআগে দুপুরে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যান স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম ও বিকেলে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। দিনভর এভারকেয়ার হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সকাল থেকেই বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে।

EVERCARE HOSP KHL YNS
EVERCARE HOSP KHL YNS

‎হাসপাতালের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সমর্থকরা। হাসপাতালের বাইরে অপেক্ষমাণ বিএনপি কর্মী ও সমর্থকরা নেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

‎এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে।

‎খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও নিয়মিত হাসপাতালে আসছেন এবং তার পাশে সময় কাটাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

তথ্য সহায়তাঃমানবজমিন

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা, এভারকেয়ারে গেলেন

আপডেট সময়ঃ ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫