০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সুদানের আবেইয়ে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা: বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৪:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে।

সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, হামলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলমান থাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএন মিশনের সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করছে।

আহত শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। চিকিৎসা ও নিরাপত্তা সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সাপেক্ষে যথাসময়ে জানানো হবে বলে আইএসপিআর সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুদানের আবেইয়ে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা: বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

আপডেট সময়ঃ ০৪:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫